করণ জোহরের সম্পত্তির পরিমাণ ১,৭৪০ কোটি টাকা
করণ জোহরের সম্পত্তি ১,৭৪০ কোটি টাকা

বলিউডের অন্যতম ধনী চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ২৫ মে ২০২৬ সালে তিনি ৫৪ বছরে পা দিয়েছেন। কেরিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে তিনি ভারতীয় সিনেমার এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। শুধু সিনেমা তৈরি নয়, বিলাসবহুল গাড়ি, মুম্বাইয়ে কোটি কোটি টাকার বাংলো এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।

করণ জোহরের মোট সম্পত্তি

বিভিন্ন রিপোর্ট অনুসারে করণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,৭৪০ কোটি টাকা। তিনি সিনেমা পরিচালনা, প্রযোজনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, টেলিভিশন শো এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকে বিপুল আয় করেন।

বিলাসবহুল গাড়ির সংগ্রহ

তার সংগ্রহে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কিছু লাক্সারি গাড়ি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রায় ৩.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-মেব্যাক এস৫৮০’, ১.৫৮ কোটি টাকার ‘অডি এ৮এল’, এবং প্রায় ১.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০ডি’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো

মুম্বাইয়ে করণের দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। একটি দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলসে অবস্থিত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। অন্যটি কার্টার রোডে একটি ‘সি-ফেসিং’ ডুপ্লেক্স বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ৩২ কোটি টাকার কাছাকাছি।

আয়ের অন্যান্য উৎস

সিনেমা ছাড়াও করণের আয়ের বড় উৎস হলো বিজ্ঞাপন ও রিয়্যালিটি শো। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য তিনি সাধারণত প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন। তার আইকনিক টক-শো ‘কফি উইথ করণ’-এর প্রতিটি পর্ব হোস্ট করার জন্য তিনি ১ থেকে ২ কোটি টাকা নেন। কোনো ছবি পরিচালনার জন্য তাঁর পারিশ্রমিক থাকে প্রায় ৩ কোটি টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যবসায়িক উদ্যোগ

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর মালিকানা তার হাতে রয়েছে। এর পাশাপাশি বিনোদন জগতের আরও বেশ কিছু বড় ভেঞ্চারের সঙ্গে তিনি যুক্ত। ব্যবসার পরিধি বাড়িয়ে করণ জোহর নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও চালু করেছেন, যার নাম ‘তিয়ানি’।