ভারতে মৃত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে
কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রবিবার (১৭ মে) বিকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকা আসে।

জানাজা ও দাফনের সময়সূচি

জানা গেছে, বনানীর ডিওএইচএসে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনা কায়াসারের নানাবাড়িতে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট

প্রসঙ্গত, কারিনা কায়সার গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোকের ছায়া

তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সামাজিক মাধ্যমে সহকর্মী, তারকা ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ