কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ২৫ বৈশাখ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত টেগর লজে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টেগর লজে অনুষ্ঠান

সকালে কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর টেগর লজ প্রাঙ্গণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের আয়োজন

অন্যদিকে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠানমালা। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠান শুরুর আগেই কুঠিবাড়ীতে রবীন্দ্রপ্রেমী দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে।

রবীন্দ্রনাথের কুষ্টিয়া আগমনের ইতিহাস

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে আসতেন। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের অনেকটা সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার। এ ছাড়াও তিনি এখানে বসেই অনেক কালজয়ী সাহিত্য রচনা করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ