সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় দলের ক্রিকেটাররাও ঈদ পালন করছেন। সামাজিক মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
মেহেদী হাসান মিরাজের ঈদ শুভেচ্ছা
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খুলনায় ঈদের নামাজ শেষে একটি ছবি অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, 'সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।'
নাজমুল হোসেন শান্তর পোস্ট
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাবা ও স্ত্রীর সঙ্গে আলাদা দুটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, 'সবাইকে ঈদ মোবারক।'
তামিম ইকবালের শুভেচ্ছা
বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, 'আসসালামু আলাইকুম, ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!'
সাকিব আল হাসানের বার্তা
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে আত্মার পরিশুদ্ধি। কুরবানি সেই আত্মশুদ্ধির এক অনন্য মহিমান্বিত শিক্ষা।'



