ঈদযাত্রায় যানজটে ভোগান্তি, তিন মহাসড়কে দীর্ঘ সড়ক জ্যাম
ঈদযাত্রায় যানজটে ভোগান্তি, তিন মহাসড়কে সড়ক জ্যাম

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ছুটে রাজধানীবাসী। এর ফলে সড়ক-মহাসড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। এতে করে সৃষ্টি হয় যানজট, যার ফলে বাড়ে ভোগান্তি। এর সঙ্গে যদি যুক্ত হয় বৃষ্টি তাহলে তো ভোগান্তির অন্ত থাকে না।

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

সবশেষ কয়েকটি ঈদে ঘরমুখো মানুষদের ভুগিয়েছে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এবারও এসব রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাভার ও আশুলিয়ায় রয়েছে বহু শিল্প কারখানা। এসব কারখানার বেশিরভাগের ছুটি হয় একসঙ্গে। বাড়ি ফিরতে এসব পোশাক শ্রমিকরা ভিড় করেন মহাসড়কে। এর ফলে মহাসড়কে বাড়ে চাপ। এর জেরে কমে গাড়ির গতিও, শুরু হয় যানজট। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যাও।

ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, নবীনগর ও ঢুলিভিটা এলাকায় যানজট থাকেই। এসব পয়েন্টে বেশিরভাগ বাস মূল সড়কের চলাচলের লেনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায়। এর ফলে যান চলাচল ব্যাহত হয়। এমনকি, পেছনে থাকা যানগুলো যেতে পারে না। ফলে সৃষ্টি হয় যানজটের। এবারের ঈদযাত্রায় মহাসড়কটি ব্যবহারকারীদের এসব পয়েন্টে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নবীনগর-চন্দ্রা মহাসড়কে নির্মাণকাজের কারণে যানজট

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত অংশজুড়ে বর্তমানে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। সড়কটির এই অংশের রাস্তার বেহাল দশা। সড়কের বিভিন্ন অংশে নির্মাণসামগ্রী, রড, কংক্রিট ব্লক ও ভারী যন্ত্রপাতি রাখার কারণে অনেক জায়গায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সামান্য চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এছাড়া এই সড়কটির জিরানী ও বাড়ইপাড়া স্ট্যান্ডেও যানজট দেখা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই দুই গুরুত্বপূর্ণ মহাসড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল এবং ভাঙাচোরা ও এবড়ো-থেবড়ো সড়কের কারণে এবারও ঈদযাত্রায় কয়েকগুণ ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

এদিকে, প্রতি ঈদেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের দেখা মিলে, যা থেকে বাদ যায়নি এবারও। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সোমবার রাত থেকে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত থেমে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও গাড়ির চাপে মির্জাপুরেও যানজট দেখা যায়।