নাটোরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলা, আসামিরা পলাতক
নাটোরে গৃহবধূ ধর্ষণ মামলা, আসামিরা পলাতক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বামী গত সোমবার রাতে বাগাতিপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণ

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সময় ভুক্তভোগী নারী বাড়ির পাশের আমবাগানে জ্বালানির লাকড়ি সংগ্রহ করছিলেন। অভিযুক্তরা তাকে ভুট্টাখেতের ভেতরে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।

মামলায় আসামি করা হয়েছে বাগাতিপাড়া উপজেলার মো. আসলাম আলী (৫০) ও ষষ্ঠী কুমারকে (৪২)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর পরিবারের বর্ণনা

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ গত রোববার সকালে বাড়ির পাশের আমবাগানে পড়ে থাকা শুকনা ডালপালা সংগ্রহ করছিলেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুই ব্যক্তি তার মুখ চেপে ধরে তাকে পাশের ভুট্টাখেতের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে তারা পালিয়ে যান। বেশ কিছু সময় অসুস্থ হয়ে পড়ে থাকার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।

পরিবারের লোকজন দ্রুত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় গতকাল তার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হননি।

পুলিশের অবস্থান

থানার ওসি আবদুল হান্নান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে জবানবন্দি গ্রহণের জন্য হাজির করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ