পায়রা উড়িয়ে কিআ কার্নিভ্যাল ২০২৬ উদ্বোধন
পায়রা উড়িয়ে কিআ কার্নিভ্যাল ২০২৬ উদ্বোধন

পায়রা উড়িয়ে কিআ কার্নিভ্যাল ২০২৬ উদ্বোধন করা হয়েছে। কিশোর আলোর সবচেয়ে বড় আনন্দের আয়োজন ‘সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৬’ আবারও ফিরে এসেছে। কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল, ২৪ মে ২০২৬, রোববার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে।

কার্নিভ্যালের স্থান ও সময়

আলোকি কনভেনশন সেন্টার, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ জমজমাট আয়োজন। এরই মধ্যে নিবন্ধন শেষ হয়েছে। নিবন্ধন করা প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবে। প্রতিটি অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবক (বাবা অথবা মা) উৎসবে প্রবেশ করতে পারবেন।

কার্নিভ্যালের বিশেষ আকর্ষণ

এবারের কিআ কার্নিভ্যাল সাজানো হয়েছে তারকা, গুণীজন আর কিশোর আলোর পাঠকদের মিলনমেলায়। থাকছে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, এআই, কার্টুনসহ নানা বিষয়ে কর্মশালা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুণীজনদের উপস্থিতি

পাঠকদের সঙ্গে কার্নিভ্যালের আনন্দ উদ্‌যাপন করতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কার্টুন ও কমিকস নিয়ে গল্প করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। ভাষা ও সাহিত্যের আড্ডায় থাকছেন অধ্যাপক ড. তারিক মনজুর। আলোকচিত্র নিয়ে কথা বলতে আসবেন নাসির আলী মামুন। তোমাদের অনুপ্রেরণা জোগাতে থাকছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানে জাদু পরিবেশন করবেন জনপ্রিয় জাদুশিল্পী রাজীব বসাক।

বিনোদনজগতের তারকারা

এ ছাড়া থাকছেন বিনোদনজগতের জনপ্রিয় তারকারা। পাঠকদের সঙ্গে দেখা করতে আসবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। থাকবেন অভিনেতা আফরান নিশো, ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগীত আয়োজন

কিআ কার্নিভ্যালের জমকালো গানের আয়োজনে উপস্থিত থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা। আরও থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তাঁর গানের দল। গান গাইবেন জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানি।

প্রবেশ ও নিরাপত্তা

অংশগ্রহণকারীরা ইতিমধ্যে ই-মেইলে ছবিযুক্ত ই-টিকিট পেয়েছেন। টিকিট প্রিন্ট করে আনতে হবে অথবা ফোনে বা অন্য ডিভাইসে ই-টিকিট দেখালেও হবে। এটিই কার্নিভ্যালের প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। কার্নিভ্যাল প্রাঙ্গণে প্রবেশের সময় প্রবেশপত্র যাচাই করা হবে এবং অংশগ্রহণকারীর হাতে বিশেষ সিল দেওয়া হবে, যা বের হয়ে আবার প্রবেশের সময় দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনবার উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।

কার্নিভ্যাল প্রাঙ্গণে কোনো স্পট রেজিস্ট্রেশন, ইন্টারনেট বা প্রিন্ট সুবিধা থাকবে না। পুরো আয়োজন থাকবে ধূমপান ও মাদকমুক্ত পরিবেশে। নিরাপত্তার স্বার্থে উৎসব প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রয়োজনে তল্লাশি করা হতে পারে।

সহযোগী প্রতিষ্ঠান

সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গোল্ড পার্টনার মাইটি চিপস। ভেন্যু পার্টনার আলোকি।