দানবাক্স চুরি করতে গিয়ে ধরা ভাইরাল সিদ্দিক, ভিডিও ভাইরাল
দানবাক্স চুরিতে ধরা ভাইরাল সিদ্দিক, ভিডিও ভাইরাল

রাস্তার পাশের রাখা একটি দানবাক্স চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন ভাইরাল সিদ্দিক। এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে, ভিডিওটি কোন এলাকার তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বাংলা ট্রিবিউন।

ভিডিওতে কী দেখা গেছে

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এ সময় তার মোটরসাইকেলে বাধা একটি ব্যাগ থেকে একটি দানবাক্স উদ্ধার করা হয়। ওই দানবাক্সে ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ এর মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ খানার নাম উল্লেখ ছিল। এমনকি, ওই ব্যাগে একটি পলিথিনে মোড়ানো কিছু টাকাও দেখা যায়।

ভিডিওতে সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ভিডিও করারা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিওিতে দেখান। ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে। মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিদ্দিকের বক্তব্য

দানবাক্সটিতে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন ভাইরাল সিদ্দিক। তিনি জানান, ভিডিওটি ২০২৬ সালের ১৯ এপ্রিলের। ভিডিওটি করা হয়েছিল মোহাম্মদপুরের আদাবরে। তাকে হেয় প্রতিপন্ন করতেই বর্তমানে ভিডিওটি ভাইরাল করা হয়েছে।

আপনাদের মাদ্রাসা বা লিল্লাহখানা কোথায় এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সিদ্দিক। তিনি বলেন, “আমাদের নিজস্ব কোনও মাদ্রাসা নেই। আমরা নও মুসলিমদের সহায়তা করে থাকি। আদাবরের ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছিল। তবে, কোনও আসামিকে গ্রেফতার করা হয় না।”

ভিডিও করা ব্যক্তিরা সিদ্দিকের কাছে চাঁদা চেয়েছিলেন বলে দাবি তার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ