চোখের কবিতা: প্রেম, স্বপ্ন ও রহস্যের এক অপূর্ব বুনন
চোখের কবিতা: প্রেম, স্বপ্ন ও রহস্যের বুনন

অলংকরণ: মাসুক হেলাল

চোখের কবিতা

চোখ যেন তোমার নীলিমার দীপ্তি, যেন মায়াবী নদীর স্বচ্ছ জলরাশিতে চাঁদের প্রতিফলন। চোখ তোমার ভাঙে রাত্রির সকল নীরবতা, এ যেন লুকোনো প্রেমের অমোঘ বার্তা।

এ যেন শরতের শুভ্র মেঘের মায়াবী আকাশ, স্বপ্নের আকাশ পাখি হয়ে উড়ে যায় ওই দুই চোখে। এ যেন বসন্তের প্রশান্তির হাওয়া, চোখ যেন তোমার শতাব্দীর অমীমাংসিত সকল রহস্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই চোখে হয়তো লেখা রয়েছে সব সমাধান, এই চোখ যেন আমার হৃদয়ের দরজা। চোখ যেন তোমার অজস্র নক্ষত্রের সমারোহ। এ চোখ যেন ঝরনার স্বর্গীয় শীতলতা, এর দর্শন পেলে মনে হয় বসন্ত ঋতুর আগমন ঘটেছে, যার নেই কোনো বিদায়ের গন্ধ, নেই প্রস্থানের কোনো বিষণ্ন ছায়া।

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন: বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ