ককটেল ২-এর কড়া সমালোচনা শোভা দের, রাশমিকাকে বললেন হিন্দি সিনেমা তোমার জন্য নয়
ককটেল ২-এর কড়া সমালোচনা শোভা দের

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে ‘ককটেল ২’। শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ছবিটি বক্স অফিসে সফল হলেও এবার এর কড়া সমালোচনা করেছেন ভারতের খ্যাতিমান লেখক, ঔপন্যাসিক, কলামিস্ট ও সমাজ পর্যবেক্ষক শোভা দে।

শোভা দে কে?

ভারতীয় ইংরেজি সাহিত্যের পরিচিত মুখ শোভা দে দীর্ঘ কয়েক দশক ধরে বলিউড, রাজনীতি, সমাজ ও সেলিব্রিটি সংস্কৃতি নিয়ে স্পষ্টভাষী লেখালেখির জন্য আলোচিত। আশির দশকে জনপ্রিয় বিনোদন সাময়িকী স্টারডাস্ট, সোসাইটি ও সেলিব্রিটি ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। ‘সোশ্যালাইট ইভনিংস’, ‘স্টারি নাইটস’ ও ‘সিস্টার্স’-এর মতো বেস্টসেলার উপন্যাসের লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

ককটেল ২ নিয়ে শোভা দের বক্তব্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘ককটেল ২’ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শোভা দে বলেন, “ককটেল ১ আর ককটেল ২-এর মধ্যে কোনো তুলনাই চলে না। ‘ওহ ককটেল কেয়া থা, ইয়ে কেয়া হ্যায়!’”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবির গল্প নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “গল্পের মাথামুণ্ডু কিছুই নেই। পুরো গল্পটাই অযৌক্তিক। এই ছবি দেখার ধাক্কা সামলাতে আমার পাঁচ গ্লাস নেগ্রোনি লাগবে।”

অভিনেতাদের প্রশংসা ও সমালোচনা

তবে অভিনেতাদের মধ্যে শাহিদ কাপুর ও কৃতি স্যাননের প্রশংসা করেছেন তিনি। শাহিদকে উদ্দেশ করে বলেন, “তোমার নতুন হেয়ারস্টাইল দরকার, তবে ছবির সবচেয়ে ভালো দিক তুমি।” কৃতিকে নিয়ে তার মন্তব্য, “তাকে দারুণ লেগেছে, সে ভালো অভিনয়ও করেছে।” অন্যদিকে রাশমিকা মান্দানাকে নিয়ে করা মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। শোভা দে বলেন, “রাশমিকা, আমি দুঃখিত; কিন্তু হিন্দি সিনেমা তোমার জন্য নয়।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্স অফিস ও সমালোচকদের মতভেদ

সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে ভালোই ছুটছে ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। তবে ছবিটির গল্প ও অভিনয় নিয়ে দর্শক এবং সমালোচকদের মধ্যে মতভেদ এখনো স্পষ্ট।