মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত
মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সংসদ সদস্যের কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা কারা?

আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহীর কর্মসূচিতে অংশ নিতে তারা বীররহিম এলাকায় যাচ্ছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি সালেহীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র তিন জামায়াত নেতাকর্মী হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন। এ সময় মোটরসাইকেল থেকে নেমে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে আগুন জ্বালিয়ে মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৌমাছির কামড়ে তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা শেষে বাড়ি ফেরা

বজরা ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম বলেন, ‘মোটরসাইকেলে করে যাওয়ার পথে মৌমাছির কামড়ে আমাদের তিন নেতাকর্মী আহত হন। চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরেছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ