ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে বিক্ষোভে জড়িত তিনজনের মৃত্যুদণ্ড

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে গত জানুয়ারি মাসে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মেহেদি রাসুলি (২৫), মোহাম্মদ রেজা মিরি (২১) এবং ইব্রাহিম দৌলতাবাদী। মিজান অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, রাসুলি ও মিরি বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। অপরদিকে দৌলতাবাদীকে মাশহাদের উত্তাল পরিস্থিতির অন্যতম ‘উসকানিদাতা’ হিসেবে বর্ণনা করেছে বিচার বিভাগ।

মৃত্যুদণ্ড কার্যকরের সময়

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট সময় উল্লেখ না করা হলেও, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (এইচআরএনএ) জানিয়েছে, রাসুলি ও মিরিকে গত রবিবার ভোরে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিক্ষোভের পটভূমি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরে ইরানে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তবে দ্রুতই তা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে গত ৮ ও ৯ জানুয়ারি এই বিক্ষোভ চরম আকার ধারণ করে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর কঠোর দমনে কয়েক হাজার বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তবে তেহরান কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য ‘দাঙ্গাকারী’দের দায়ী করেছে। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদে এই অস্থিতিশীলতা তৈরি করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ