মাদক কারবারির হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু
মাদক কারবারির হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক কারবারির হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী নিয়মিত মাদক বিক্রি করতেন। মাদকাসক্তরা সেখানে আসর বসাতেন। পরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শহিদুল্লাহ মিয়ার সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে গিয়ে মাদক বিক্রি ও সেবন করার সময় শহিদুল্লাহ মিয়া বাধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে থাকা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে শহিদুল্লাহ মিয়া গুরুতর জখম হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও মৃত্যু

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলা ও তদন্ত

এ ব্যাপারে ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়ের হওয়া ওই মামলা এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে।