পটিয়ায় খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা
পটিয়ায় খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শাক্যমুনি বিহারের নিকটবর্তী এলাকায় চাঁনখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় জেলের সন্ধান

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় এক জেলে খালে জাল বসিয়েছিলেন। সকালে সেই জাল তুলতে গিয়ে খালের পানিতে অর্ধগলিত লাশটি দেখতে পান তিনি। এরপর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, লাশটি ৫-৬ দিন আগের। অর্ধগলিত হওয়ায় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরনে সাদা শার্ট ছিল। তাঁর আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ