ট্রাম্পের দাবি: কংগ্রেসের মুসলিম নারী সদস্যদের বহিষ্কার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তাদের প্রতিবাদের পর ট্রুথ সোশ্যালে এই দাবি করেন তিনি।


