প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তিতে নতুন সেল গঠন
প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তিতে নতুন সেল

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ–সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হয়েছে।

সেলের গঠন ও সদস্য

আদেশ অনুযায়ী, এ সেলের সদস্য পাঁচজন। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সেলের বাকি সদস্যরা হলেন মন্ত্রণালয়ের কল্যাণ অধি শাখার যুগ্ম সচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব। তাঁদের মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ সেলের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত সদস্য নেওয়ার ক্ষমতা

প্রয়োজনে এই সেল অতিরিক্ত সদস্য নিতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এই সেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ