দুবাই লটারিতে ২৫ হাজার দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি মোহন মিয়া
দুবাই লটারিতে ২৫ হাজার দিরহাম জিতলেন বাংলাদেশি মোহন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে লটারিতে ২৫ হাজার দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৮৩ লাখ টাকারও বেশি। বুধবার (২৭ মে) ‘বিগ টিকিট’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খবর গালফ নিউজের।

বিজয়ীদের তালিকা

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, শারজাহে ৩০ বছর ধরে বসবাসকারী এক পাকিস্তানি সাইট সুপারভাইজার, বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কেনা এক বাংলাদেশি নির্মাণশ্রমিক এবং নিজ দেশে ছুটিতে থাকা অবস্থায় সুখবর পাওয়া এক ভারতীয় প্রবাসীসহ চারজন ঈদুল আজহার দিনে অনুষ্ঠিত বিগ টিকিটের মে'র তৃতীয় সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হয়েছেন। প্রত্যেকে বিজয়ী পেয়েছেন ২৫ হাজার দিরহাম করে।

বাংলাদেশি বিজয়ী মোহন মিয়া

লটারিতে পুরস্কারজয়ী ওই বাংলাদেশির নাম মোহন মিয়া (২৯)। তিন বছর যাবৎ তিনি দেশটিতে অবস্থান করে নির্মাণশ্রমিকের কাজ করছেন। তিনি ১০ জন বন্ধুর একটি দলের অংশ হিসেবে টিকিট কিনে আসছিলেন। তাদের প্রত্যেকেই এই আশা ধরে রেখেছিলেন যে একদিন তাদের ভাগ্যও খুলবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহনের কাছে যখন বিজয়ী হওয়ার ফোন কলটি আসে তখন তার কাছে বিষয়টি প্রায় অবাস্তব মনে হয়েছিল। ওই সময় তিনি কাজ থেকে ফিরে বাসায় আসেন। কঠোর পরিশ্রমী পরিবার থেকে উঠে আসা মোহনের কাছে এই জয় একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের প্রতীক, যা তিনি এখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমার মূল লক্ষ্য এখন নিজের অবস্থার উন্নতি করা এবং দেশে থাকা পরিবারকে সহায়তা করা।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ