সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান
সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন মেহেদী হাসান

সিঙ্গাপুরে এনটিইউসি ‘পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট’ মে ডে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের সন্তান। গত বুধবার সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে এনটিইউসির মহাসচিব এনজি চি মেং-এর কাছ থেকে মো. মেহেদী হাসান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অভিবাসী কর্মীদের কল্যাণে অবদান

মো. মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এমডব্লিউসি সদস্যপদ প্রচারের পাশাপাশি ফেয়ারপ্রাইস, পিপলস অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর পুলিশ ফোর্স, ডরমিটরি অপারেটর এবং দাতব্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। তিনি এমডব্লিউসির কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি সহকর্মীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, কর্মশালা ও প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের মাধ্যমে অভিবাসী কর্মীদের উন্নয়নে উৎসাহিত করেন।

সচেতনতা ও নিরাপত্তা

সিঙ্গাপুরে প্রতারণা সম্পর্কে সচেতনতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দুর্ঘটনায় সহায়তার মাধ্যমগুলোর ওপর গুরুত্বপূর্ণ বার্তা তিনি অভিবাসী কর্মীদের মধ্যে তুলে ধরেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরের নিয়মকানুন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমডব্লিউসির বলিষ্ঠ সমর্থক

মো. মেহেদী হাসান এনটিইউসি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)-কে সক্রিয়ভাবে সমর্থন করার মাধ্যমে অভিবাসী কর্মীদের কাছে নিবেদিতপ্রাণ। তিনি একজন সহজলভ্য প্রবক্তা হিসেবে কাজ করে আসছেন। তিনি নিয়মিতভাবে সহকর্মীদের ব্যাখ্যা করেন যে কীভাবে এমডব্লিউসির সদস্যপদ অভিবাসী কর্মীদের দৈনন্দিন জীবনে উপকার করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরস্কারের অনুভূতি

মো. মেহেদী হাসানের কাছে পুরস্কারের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “প্রবাসের মাটিতে যেকোনো পুরস্কার স্বপ্নের মতো। এই পুরস্কারের মাধ্যমে আমার আরও বেশি দায়িত্ব বেড়ে গেল। আগামীতে আমি আরও বেশি দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী হয়ে অভিবাসী কর্মীদের সঠিক দিকনির্দেশক হিসাবে কাজ করবো। একই সঙ্গে আমার এই অর্জন সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের মর্যাদা আরও বেশি বৃদ্ধি পাবে।”

বন্ধুত্বপূর্ণ স্বভাব

মেহেদী হাসানের বন্ধুত্বপূর্ণ ও সহজ–সরল স্বভাবের কারণে অভিবাসী কর্মীরা তাঁর কাছ থেকে সঠিক নির্দেশনা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এই অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে তিনি আরও বেশি সংখ্যক অভিবাসী কর্মীর কাছে পৌঁছাতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে সর্বপ্রথম ২০২৫ সালে এনটিইউসির পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের সুমন বিশ্বাস।