ভবানীপুরে মমতার পরাজয়, বিজেপির শুভেন্দুর কাছে হেরে গেলেন মুখ্যমন্ত্রী
ভবানীপুরে মমতার পরাজয়, শুভেন্দুর কাছে হেরে গেলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্মৃতি ফিরিয়ে এনে এই নাটকীয় পরাজয় ঘটলো।

রাজনৈতিক পটভূমিতে বড় পরিবর্তন

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন হিসেবে পরিচিত এই হাই-প্রোফাইল কেন্দ্রটিতে বিজেপির জয় রাজ্যটির রাজনৈতিক পটভূমিতে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। এই ফলাফল কেবল তৃণমূল কংগ্রেসের জন্যই বড় ধাক্কা নয়, বরং শুভেন্দু অধিকারীকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও প্রতিষ্ঠিত করল।

মমতার প্রতিক্রিয়া

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় ও নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলায় বিজেপির এই বিজয় ‘অনৈতিক’। আমি জনগণের কাছে নতুন করে রায় চাইব; তৃণমূল কংগ্রেস আবারও ঘুরে দাঁড়াবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটের ফলাফল

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮০৩ ভোট। এই ব্যবধানই প্রমাণ করে যে, ভবানীপুরের মাটিতে বিজেপির জোয়ার প্রবল হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ