নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।
দুর্ঘটনার বিবরণ
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন এবং আহত হন তিনজন।
উদ্ধার ও চিকিৎসা
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।



