পৃথিবীর মানচিত্রে আপনার নাম: নাসার নতুন টুল
পৃথিবীর মানচিত্রে আপনার নাম: নাসার টুল

মহাকাশ থেকে নিজের নাম দেখা

মহাকাশ থেকে যদি হঠাৎ নিজের নাম ভেসে উঠতে দেখেন, কেমন লাগবে? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) নতুন উদ্যোগে পৃথিবীর বিস্তীর্ণ ভূপ্রকৃতির মাঝেই লুকিয়ে থাকতে পারে আপনার নামের অক্ষরগুলো। বিজ্ঞান, প্রযুক্তি আর সৌন্দর্যের এই মেলবন্ধন আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন অভিজ্ঞতায়, যেখানে ঘরে বসেই আপনি মহাকাশ থেকে নিজের নাম দেখতে পাবেন।

ইওর নেম ইন ল্যান্ডসেট টুল

নাসা তাদের ল্যান্ডসেট প্রোগ্রামের অংশ হিসেবে 'ইওর নেম ইন ল্যান্ডসেট' নামে একটি আকর্ষণীয় উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হলো ভূতত্ত্ব ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ানো। এই টুলের মাধ্যমে আপনি নিজের নাম (বা যেকোনো শব্দ) পৃথিবীর বিশাল ভূপ্রাকৃতিক গঠনের মাঝে খুঁজে নিতে পারবেন। যেমন, কোনো শব্দের অক্ষরগুলো তিব্বতের বরফঢাকা ফিয়র্ড বা অস্ট্রেলিয়ার কোনো হ্রদের আকারের সঙ্গে মিলে যেতে পারে। শুধু তাই নয়, আপনি চাইলে আপনার নিজের বা প্রিয়জনের নামও পৃথিবীর অপার প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে খুঁজে বের করতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন

এই টুল ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • টুলে প্রবেশ করুন: 'ইওর নেম ইন ল্যান্ডসেট'র অফিসিয়াল পেজে যান।
  • নাম লিখুন: এন্টার বক্সে এ (A) থেকে জেড (Z) অক্ষরে আপনার নাম টাইপ করুন।
  • ইমেজ তৈরি করুন: টুলটি স্বয়ংক্রিয়ভাবে এমন স্যাটেলাইট ছবি খুঁজে বের করবে, যেগুলো আপনার নামের অক্ষরের মতো দেখতে।
  • দেখুন ও ডাউনলোড করুন: পুরো ছবিটি দেখুন, প্রতিটি অক্ষরের নির্দিষ্ট অবস্থান (কো-অর্ডিনেট) জানুন এবং চাইলে ডাউনলোড করে শেয়ার করুন।
  • গ্যালারি ঘুরে দেখুন: অ্যালফাবেট ইমেজ গ্যালারিতে গিয়ে বিভিন্ন অক্ষরের জন্য থাকা ৭২টি ভিন্ন ছবি দেখতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞানকে আরও মজাদার ও ব্যক্তিগতভাবে উপভোগ করার এক অনন্য সুযোগ তৈরি করেছে নাসা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ