রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর অংশ হিসেবে রংপুর অঞ্চলেও ভূমিকম্প হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে ২৮ কিমি উত্তর পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এর উৎপত্তিস্থল ছিল ভুটান। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য আমরা পাইনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আতঙ্ক ও নিরাপত্তা

স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতঙ্কে মানুষ বহুতল ভবন ও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং খোলা স্থানে আশ্রয় নেন অনেকে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ