জেমস রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা কলম্বিয়ার
জেমস রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার জেমস রদ্রিগেজকে। সম্প্রতি তার পেশিক্ষয় রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন উঠলেও তাকে দলে রাখা হয়েছে। ল্যাটিন আমেরিকার এই দলটিতে রদ্রিগেজের সঙ্গে আরও আছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ।

গোলরক্ষক ও প্রতিরক্ষা বিভাগ

গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা। প্রতিরক্ষা বিভাগে আছেন দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।

মাঝমাঠ ও আক্রমণভাগ

মাঝমাঠে অধিনায়ক রদ্রিগেজের সঙ্গে খেলবেন রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো ও জামিন্তন কাম্পাস। আক্রমণভাগে লুইস দিয়াজের সঙ্গী হিসেবে সুযোগ পেয়েছেন হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপ পর্বের সূচি

গত ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা কলম্বিয়া এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচে তারা প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের মুখোমুখি হবে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ