মিস ভেনেজুয়েলা ২০২৫ কানে হোটেলে নির্যাতনের শিকার, স্টাইলিস্ট গ্রেপ্তার
মিস ভেনেজুয়েলা কানে হোটেলে নির্যাতিত, স্টাইলিস্ট গ্রেপ্তার

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়ে একটি হোটেল কক্ষে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল। এই বিউটি কুইনের অভিযোগ তারই সেলিব্রিটি স্টাইলিস্টের বিরুদ্ধে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এক খবরে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গত মঙ্গলবারের ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন আন্দ্রেয়া দেল ভ্যাল। ভিডিওতে তার মুখে রক্তাক্ত ক্ষতচিহ্ন দেখা গেছে। তাকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় দেখা যায় এবং তার মুখ বেয়ে রক্ত ঝরছিল। তিনি তার স্টাইলিস্টকে লক্ষ্য করে বলেন, দেখো, জিওভান্নি লাগুনা ঠিক এ কাজটিই করেছে। অভিনন্দন জিওভান্নি, আমি এটাই চেয়েছিলাম। তুমি আসলে কে, সেটা যেন তুমি নিজেই সবার সামনে উন্মোচন করো।

হোটেল কক্ষের অবস্থা

শেয়ার করা ফুটেজে হোটেলের রুমটি সম্পূর্ণ এলোমেলো এবং আসবাবপত্র চারদিকে ছিটকে পড়ে থাকতে দেখা যায়। ভিডিও চলাকালীন ৩৩ বছর বয়সি ভেনেজুয়েলান স্টাইলিস্ট লাগুনাকে রুমের কোণায় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের অন্য অতিথিরা রুম থেকে চিৎকার এবং ধস্তাধস্তির শব্দ শুনে পুলিশে খবর দেন। পরবর্তীতে স্প্যানিশ সাংবাদিক জর্ডি মার্টিনের শেয়ার করা একটি ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা লাগুনাকে হোটেল থেকে আটক করে নিয়ে যাচ্ছেন।

অভিযুক্ত স্টাইলিস্টের পরিচিতি

অভিযুক্ত জিওভান্নি লাগুনা লাতিন আমেরিকার সেলিব্রিটি মহল এবং সৌন্দর্য প্রতিযোগিতা অঙ্গনে বেশ সুপরিচিত একজন স্টাইলিস্ট। ২০২৩ সাল থেকে তিনি ‘মিস ইউনিভার্স কলম্বিয়া’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কান চলচ্চিত্র উৎসবের সমাপনী

এদিকে, কার হাতে উঠছে সর্বোচ্চ পুরস্কার? পর্দা নামছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের। স্থানীয় সময় শনিবার রাতেই জমকালো সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করার কথা মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ী চলচ্চিত্র। আর সেই সঙ্গে নির্ধারিত হবে এবারের ‘পালম দর বা স্বর্ণপামের নতুন ইতিহাস। এই পুরস্কার কোনো ব্যক্তিকে নয়, বরং প্রতিযোগিতায় থাকা ২২টি চলচ্চিত্রের মধ্য থেকে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে দেওয়া হয়, যা কানের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি।