বিতর্কের মাঝে মার্কিন প্রেসিডেন্টের বহরে কাতারের বিলাসবহুল উড়োজাহাজ
বিতর্কের মাঝে প্রেসিডেন্টের বহরে কাতারের উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট পরিবহন বহরে নতুন একটি উড়োজাহাজ যুক্ত করেছে। কাতারের উপহার দেওয়া বিলাসবহুল ওই ভিসি-২৫বি ব্রিজ উড়োজাহাজটি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা রয়েছে। এটি ঘিরে যুক্তরাষ্ট্রে নৈতিকতা, সংবিধান ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।

উড়োজাহাজটির বৈশিষ্ট্য ও ইতিহাস

এ উড়োজাহাজে কী এমন আছে যে এত বিতর্ক আর সমালোচনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা সুরক্ষাযুক্ত নতুন ভিসি-২৫বি ব্রিজ উড়োজাহাজটি প্রেসিডেনশিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।

নানা সংস্কার ও সংযোজনের মাধ্যমে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তোলা এই বোয়িং ৭৪৭-৮আই উড়োজাহাজটির ইতিহাস বেশ চমকপ্রদ। প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল ভিভিআইপি পরিবহন উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রথমে এটি কাতারের রাজপরিবারের উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা ছিল, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য অধিগ্রহণ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেসিডেন্টকে বহন করার দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত ধাপের পরীক্ষার জন্য উড়োজাহাজটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নেওয়া হয়েছে। এটি শিগগিরই প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে।

কেন এই উড়োজাহাজ প্রয়োজন

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সরকারি ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ব্রিজ’ উড়োজাহাজটি আনা হয়েছে পুরোনো ভিসি-২৫এ বহরের ওপর চাপ কমানোর জন্য। একই সঙ্গে স্থায়ী সমাধান হিসেবে বোয়িং ভিসি-২৫বি সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আকাশপথে যাতায়াত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এটি ব্যবহার করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাতারের উপহার ৪০ কোটি ডলারের উড়োজাহাজ এই নির্দিষ্ট উড়োজাহাজ কীভাবে নতুন এয়ারফোর্স ওয়ান হয়ে উঠল, তার পেছনের গল্পে রয়েছে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক কূটনীতি ও করপোরেট বিলম্ব নিয়ে তীব্র অসন্তোষ।

উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবারের (হাউস অব থানি) জন্য একটি ‘বোয়িং বিজনেস জেট’ হিসেবে তৈরি করা হয়েছিল। পরে কাতারের আমির এটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন।

প্রতিবেদন অনুযায়ী, এয়ারফোর্স ওয়ান বহরে পুরোনো হয়ে যাওয়া উড়োজাহাজগুলোর স্থানে নতুন উড়োজাহাজ সংযুক্ত করতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ২০১৮ সালে একটি চুক্তি হয়। কিন্তু বোয়িং উড়োজাহাজ সরবরাহ করতে অনেক বেশি দেরি করছে, প্রকল্পের সময়সীমা ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।

বিদেশি নেতারা যেখানে নতুন ও বড় উড়োজাহাজে ভ্রমণ করছেন, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখনো ৩৫ বছরের পুরোনো উড়োজাহাজ ব্যবহার করছেন। বিরক্ত ট্রাম্প তাই নিজেই কাতারের রাজপরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের থেকে উড়োজাহাজটি বিনা মূল্যে উপহার হিসেবে সংগ্রহের ব্যবস্থা করেন।

বিতর্ক ও সমালোচনা

যেহেতু উড়োজাহাজটি আনুষ্ঠানিক উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছিল, তাই প্রাথমিকভাবে ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল ভিভিআইপি পরিবহনটি যুক্তরাষ্ট্র সরকার অধিগ্রহণ করে। যদিও এ সিদ্ধান্ত বিদেশি উপহারের বিষয়ে সাংবিধানিক নিয়ম নিয়ে উল্লেখযোগ্য বিতর্কের সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্টের কেন ‘ব্রিজ’ উড়োজাহাজ দরকার বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট যাতায়াতের জন্য যে দুটি ব্যাপকভাবে পরিবর্তিত বোয়িং ৭৪৭-২০০বি উড়োজাহাজের ওপর নির্ভর করেন, সেগুলো সামরিকভাবে ভিসি-২৫এ নামে পরিচিত। এই উড়োজাহাজগুলো ১৯৯০-এর দশকের শুরুর দিক থেকে সেবা দিয়ে যাচ্ছে। বয়স বৃদ্ধির কারণে এগুলোর রক্ষণাবেক্ষণের কাজ ক্রমশ দীর্ঘমেয়াদি ও জটিল হয়ে উঠছে।

স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ সরবরাহ করা না পর্যন্ত ঘাটতি এড়াতে বিমানবাহিনী তাই ‘ব্রিজ’ কর্মসূচি চালু করেছে। এই উড়োজাহাজ পুরোনো বহরের ওপর থাকা ব্যাপক চাপ কমাতে সহায়তা করবে। সেই সঙ্গে প্রেসিডেন্টের যেকোনো মুহূর্তে নিরাপদ ও নির্ভরযোগ্য একটি উড়ন্ত কমান্ড পোস্ট ব্যবহার করার সুবিধাও নিশ্চিত করা যাবে।

বিলাসিতা ও নিরাপত্তার সমন্বয়

মার্কিন বিমানবাহিনী উড়োজাহাজটির সংস্কার করে সেটির গতি, বিলাসিতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য এনেছে। এই প্রক্রিয়া উড়োজাহাজটিকে বিশেষ করে তুলেছে। যেহেতু উড়োজাহাজটি একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য নির্মাণ করা হয়েছিল, তাই এটি আগে থেকেই অত্যন্ত বিলাসবহুল এবং এটিতে অতি উন্নত মানের যাত্রীসুবিধা অন্তর্ভুক্ত ছিল।

সময় ও অর্থ সাশ্রয়ের জন্য বিমানবাহিনী উড়োজাহাজটির বিলাসবহুল অভ্যন্তরের অনেক অংশই অপরিবর্তিত রেখেছে। তারা মূলত সেটির সামরিক উন্নয়নে সব মনোযোগ দিয়েছে। কেবিনগুলো সম্পূর্ণ নতুন করে নির্মাণ করার পরিবর্তে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার নিরাপত্তা–বিশেষজ্ঞদের একটি অভিজাত দল উড়োজাহাজটি সূক্ষ্মভাবে পরীক্ষা করে সম্ভাব্য যেকোনো প্রযুক্তিগত ঝুঁকি শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। এরপর তারা অত্যাধুনিক উন্নয়নসমূহ সংযোজন করেছে।

নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সেটিতে উন্নত ও বহস্তরবিশিষ্ট যোগাযোগব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও অন্তর্ভুক্ত। এর ফলে প্রেসিডেন্ট আকাশপথে থেকেও দেশ পরিচালনার সুযোগ পাবেন। প্রতিরক্ষামূলক ব্যবস্থার উন্নতির মাধ্যমে এটিকে উচ্চঝুঁকিপূর্ণ পরিবেশেও নিরাপদে উড্ডয়নের উপযুক্ত করা হয়েছে।

বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা

তবে উড়োজাহাজটি এখনো প্রেসিডেন্টকে বহনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বর্তমানে এটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ‘কমিশনিং ফ্লাইট’ পরিচালনার পর্যায়ে রয়েছে। ক্রু ও প্রযুক্তিবিদেরা উড়োজাহাজটির মিশন সক্ষমতা যাচাই করছেন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাকে পরিবহনের জন্য প্রয়োজনীয় চূড়ান্ত নিরাপত্তা প্রটোকল নির্ধারণ করছেন।

ট্রাম্প বলেছেন, তিনি আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ওয়াশিংটন ডিসিতে বিমানবাহিনীর যে প্রদর্শনী হবে, সেখানে এই উড়োজাহাজ রাখতে চান। এ ছাড়া মাউন্ট রাশমোরে প্রেসিডেন্টের প্রথম উড়োজাহাজ ভ্রমণের কথাও বিবেচনা করা হচ্ছে।