ইরানের প্রয়াত নেতা খামেনির কফিন তেহরানে প্রদর্শন, শেষ শ্রদ্ধা জানালো হাজারো মানুষ
খামেনির কফিন তেহরানে প্রদর্শন, শেষ শ্রদ্ধা জানালো হাজারো মানুষ

তেহরানে প্রদর্শিত খামেনির কফিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, পাশাপাশি নিহত তার পরিবারের সদস্যদের কফিন তেহরানে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাচের আবরণে প্রদর্শন করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শেষ শ্রদ্ধায় হাজারো মানুষ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কাচের কফিনে রাখা হয়েছে খামেনির মরদেহ এবং তার নিহত স্বজনদের মরদেহ। তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ। সম্প্রচারিত ছবিতে আরও দেখা যায়, প্রয়াত নেতাকে শেষ বিদায় জানাতে শোকাহত মানুষের দীর্ঘ উপস্থিতি ছিল ঘটনাস্থলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ