সিএনএন প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন
সিএনএন প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন

মার্কিন মিডিয়া জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন। বুধবার (৬ মে) তার মৃত্যু হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। টার্নার এন্টারপ্রাইজের এক বিবৃতির বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যের অবনতি ও মৃত্যু

২০১৮ সালে টার্নার জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের একটি জটিল স্নায়বিক রোগে ভুগছিলেন। জীবনের শেষ সময়ে তিনি এ রোগের সঙ্গে লড়াই করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব মিডিয়া অঙ্গনে।

ব্যবসায়িক সাফল্য

খেলাধুলাপ্রেমী ও দূরদর্শী উদ্যোক্তা টার্নার তার বাবার বিলবোর্ড ব্যবসা গ্রহণ করে সেখান থেকেই নিজের সাম্রাজ্য বিস্তার শুরু করেন। ১৯৭০-এর দশকে একটি টেলিভিশন স্টেশন কিনে তিনি সম্প্রচার জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক গড়ে তোলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিএনএন প্রতিষ্ঠা

১৯৮০ সালে তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল হিসেবে সিএনএন চালু করেন, যা বৈশ্বিক সংবাদ পরিবেশনায় নতুন যুগের সূচনা করে। বিশেষ করে পারস্য উপসাগরীয় যুদ্ধ চলাকালে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিএনএন ব্যাপক পরিচিতি লাভ করে।

সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী মার্ক থম্পসন বলেন, টার্নার ছিলেন নির্ভীক ও দূরদর্শী নেতা, যার ওপর দাঁড়িয়ে আজকের সিএনএন।

একীভূতকরণ ও পরবর্তী জীবন

১৯৯৬ সালে তার টার্নার ব্রডকাস্টিং সিস্টেমকে টাইম ওয়ার্নারের সঙ্গে একীভূত করা হয়। তবে পরবর্তীতে কর্পোরেট কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে না পেরে তিনি নিয়ন্ত্রণ হারান। তবুও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে মিডিয়া জগতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ