পশ্চিমবঙ্গে ভোট গণনায় বিজেপির বড় লিড, তৃণমূল পিছিয়ে
পশ্চিমবঙ্গে ভোট গণনায় বিজেপির বড় লিড, তৃণমূল পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিজেপি ২০০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৭টি আসনে।

বিজেপির সম্ভাব্য জয়

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়। নির্বাচনি ফলাফলের বর্তমান প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি।

মমতার আশাবাদ

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আশাবাদী। একটি ভিডিও বার্তায় তিনি তৃণমূল কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এখনও অনেক রাউন্ডের ভোট গণনা বাকি রয়েছে। তিনি বলেন, ‘হতাশ হবেন না’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজেপির উল্লাস

অন্যদিকে উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা-কর্মীরা। মধ্য কলকাতায় এক দোকানদারকে সগর্বে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা গেছে। ভোট গণনা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ