বাংলাদেশি শিক্ষার্থী জামিলের প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ আসছে ৪ মে
জামিলের জানাজা সম্পন্ন, মরদেহ আসছে ৪ মে

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটি জানাজায় শরীক হয়েছিলেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছেন।

জামিলের নিখোঁজ ও মৃত্যু

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টির মৃতদেহ এখনো শনাক্ত হয়নি।

মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সন্দেহভাজন খুনি গ্রেপ্তার

লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে সন্দেহভাজন খুনি হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমনের রুমমেট ছিলেন হিশাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ