ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে, পাকিস্তান সফর শেষে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে পাকিস্তান শেষে

পাকিস্তানের ইসলামাবাদের সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর এপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালির পাশে অবস্থিত ওমানে সফর করেছিলেন আরাঘচি। এরপর তিনি ইসলামাবাদ যান। সেখানে তিন ঘণ্টা অতিবাহিত করার পর রবিবার (২৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে দূতদের পাঠায়নি যুক্তরাষ্ট্র। তবে, পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। সেখানকার দুই কর্মকর্তা জানিয়েছেন, পরোক্ষ আলোচনা এখনও চলছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নিজেদের নাম প্রকাশ করেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরাঘচির এই সংক্ষিপ্ত সফরটি তার আগের সফরের বিপরীত ছিল। আগের সফরে তিনি পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং অঞ্চলের সংঘাত নিরসনে তেহরানের প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তবে, এবার আর তেমনটি হয়নি।

আরাঘচির রাশিয়ার সফর নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সফরের সময় রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ইরান-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ