হরমুজ প্রণালি সচল করতে মার্কিন নৌবাহিনীর বড় অভিযান
হরমুজ প্রণালি সচল করতে মার্কিন নৌবাহিনীর অভিযান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে বড় ধরনের অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই গুরুত্বপূর্ণ পথে ইরানের পেতে রাখা বিস্ফোরক মাইন শনাক্ত ও তা অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে টান পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও সমুদ্রের তলদেশ থেকে বিস্ফোরক অপসারণ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে মার্কিন বাহিনী পথটি পরিষ্কার করার দাবি করলেও, সেটি বাণিজ্যিক জাহাজ ও বিমা কোম্পানিগুলোকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের গবেষক এমা স্যালিসবারি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে আগের সেই আস্থা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সক্ষমতার একটি সীমা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: এপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ