ইরানের সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে বসতে পারেন ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার ব্যক্তিগতভাবে দেখা করার কোনো আগ্রহ নেই। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, কোনো সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার জন্য প্রয়োজন হলে সরাসরি আলোচনা বা বৈঠক হতে পারে।

ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলোচনা

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণ

ট্রাম্প আরও বলেন, তেহরানের সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওয়াশিংটন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো হামলায় মার্কিন সেনাসদস্যদের মৃত্যু হয়, তাহলে সেটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু করার যথেষ্ট কারণ হয়ে উঠবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুক্তির বিস্তারিত অপ্রকাশিত

সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে এবং সময়মতো জনগণ এর বিষয়বস্তু জানতে পারবে। তিনি আরও দাবি করেন, যেকোনো চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি সঙ্গে সঙ্গেই পুনরায় উন্মুক্ত করা হবে।

ট্রাম্প আরও বলেন, কূটনৈতিক বা সামরিক—যেকোনো পথেই হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই সফল হবে।

তথ্যসূত্র: জিও নিউজ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ