ইরানের গালফ স্ট্রেট অথরিটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের গালফ স্ট্রেট অথরিটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বাণিজ্যিক জাহাজ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগে ইরানের ‘গালফ স্ট্রেট অথরিটি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ওয়াশিংটনের দাবি, সংস্থাটি ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হয়ে চাঁদাবাজির শাখা হিসেবে কাজ করছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতি

মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে বাণিজ্যিক জাহাজগুলোকে ‘অবৈধ টোল’ দিতে এবং ‘স্পর্শকাতর’ তথ্য জমা দিতে বাধ্য করছে এই সংস্থাটি। আর এর মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি চলে যাচ্ছে আইআরজিসির তহবিলে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারির বক্তব্য

এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ চেষ্টা প্রমাণ করে, ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ দেশটির সরকারকে অর্থ সংকটে ফেলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ