নির্বোধ শব্দটি ঘৃণা করি: ট্রাম্প
নির্বোধ শব্দটি ঘৃণা করি: ট্রাম্প

সমালোচকদের প্রতি নিজের চরম ক্ষোভের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নিয়ে করা অপমানসূচক মন্তব্যগুলোর মধ্যে ‘নির্বোধ’ শব্দটি তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। তবে কেউ যদি তাকে ‘মেধাবী অত্যাচারী স্বৈরশাসক’ বলে আখ্যা দেয়, তাতে তার কোনও আপত্তি নেই।

নিউইয়র্কে সমর্থকদের ভাষণ

গত শুক্রবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা বলেন, তিনি ‘নির্বোধ’ বিশেষণটি এতটাই ঘৃণা করেন যে, সমালোচকদের ভুল প্রমাণ করার জন্য তিনি নিজের চিকিৎসকের কাছে একটি পরীক্ষার অনুরোধ করেছিলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমিই আপনাদের দেখা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আর আপনারা কি একজন বুদ্ধিমান মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতে চান না?

মানসিক সুস্থতা নিয়ে বিতর্ক

নিত্যপণ্যের দাম বা সাধ্যের মধ্যে জীবনযাপনের ওপর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও, ট্রাম্প তার ‘মানসিক সুস্থতা’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর চিকিৎসকের সঙ্গে হওয়া কথোপকথনের দিকে চলে যান। অভিযোগের সুরে ট্রাম্প বলেন, তারা আমাকে একটি বাজে শব্দ দিয়ে আঘাত করেছে; বলেছে সে একজন নির্বোধ ব্যক্ত। তিনি আরও বলেন, আমি অনেক স্মার্ট, আর তারা আমাকে নির্বোধ বলছে, এটা মেনে নেওয়া যায় না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের সঙ্গে সেই কথোপকথন স্মরণ করে ট্রাম্প আরও বলেন, আমি বলেছিলাম- ডক্টর, কেউ যদি আমাকে একজন মেধাবী অত্যাচারী স্বৈরশাসক বলে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নির্বোধ হিসেবে পরিচিত হতে চাই না। তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের জন্য কাজ করি, আর এই অপমান আমার জন্য অগ্রহণযোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ