যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার প্রচেষ্টার সময় আমেরিকানদের আর্থিক চাপ তার মূল বিবেচনার বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে চীন সফরে যাওয়ার আগে তিনি বলেন, 'আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র ভাবি না। আমি কারো কথাই ভাবি না। আমি শুধু একটি বিষয় নিয়ে ভাবি- আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।'
যুদ্ধের আর্থিক প্রভাব নিয়ে প্রশ্ন
যুদ্ধের আর্থিক প্রভাব আমেরিকানদের ওপর কীভাবে পড়ছে, তা তিনি বিবেচনায় নিচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোই 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের শেয়ারবাজার, যেটি বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তা সামান্য ওঠানামা করুক বা না-ই করুক—সবকিছুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।'
শেয়ারবাজার ও যুদ্ধের প্রভাব
ট্রাম্প আরও বলেন, শেয়ারবাজার সামান্য ওঠানামা করলেও আমেরিকানরা যুদ্ধের গুরুত্ব বুঝবে। সংঘাত শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার, এবং এই লক্ষ্যে অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।



