লেবাননে ইসরায়েলি সেনা নিহত, মন্ত্রীর হুঁশিয়ারি পুরো লেবানন পুড়িয়ে ছারখার করব
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, মন্ত্রীর হুঁশিয়ারি পুরো লেবানন পুড়িয়ে ছারখার করব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। চলমান এই সংঘাতের মধ্যেই লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভির।

ইসরায়েলি সেনা নিহত

শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বেন গভির বলেন, পুরো লেবাননকে ‘পুড়িয়ে ছারখার করে দিতে হবে’। তার এ মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এবং চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েলি এই মন্ত্রী বলেন, আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বের কাছে এটি পরিষ্কার করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনও দর কষাকষি হতে পারে না। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কার্যত একটি শান্তি চুক্তি সই হয়। তবে এই চুক্তির অধীনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামেনি।

লেবাননে হতাহত

এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত চালানো ইসরায়েলি বিমান হামলার কারণে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

সূত্র: উইয়ন নিউজ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ