চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, নিহত ২, দগ্ধ ৪
চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, নিহত ২

কর্ণফুলী নদীতে বিস্ফোরণ, নিহত ২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা মাছ ধরার নৌযান এফভি দেশে বিস্ফোরণের পর আগুন লেগে দুই নাবিক নিহত ও চারজন দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে সদরঘাটের সাম্পান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাবিক মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। দগ্ধদের মধ্যে ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিমের (২২) অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও নাবিকদের তথ্য অনুযায়ী, গত সোমবার বেলা দুইটার দিকে ফিশিং ভেসেল এফভি দেশ কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পান ঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। পরদিন মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে নৌযানের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। নাবিকদের ধারণা, জেনারেটর কক্ষে স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার সময় পাশের জাহাজ এফভি ডিজনিতে কর্মরত ডুবুরি ছিদ্দিক আহমেদ (৫০) বলেন, ‘হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনে আমি এক পাশে পড়ে যাই। আগুনের তীব্র আঁচ এসে আমার গায়ে লাগে। হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হই। আমি শুধু আগুনটাই দেখেছি, এরপর আর কিছু মনে নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দগ্ধদের অবস্থা

বিস্ফোরণে ছিদ্দিক আহমেদ, আশিকুজ্জামান তামিম, মো. রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন (৩৭) ও মো. রাসেল (৩৫) দগ্ধ হন। গতকাল রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান নাবিক রুবেল ও শাহ আলম। প্রকৌশলী আশিকুজ্জামানকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ আজ বুধবার সকালে বলেন, ‘আমাদের এখানে ছয়জনকে আনা হয়েছে। তিনজনকে তাঁরা ঢাকায় নিয়ে গেছে। আমরা রাখতে চেয়েছিলাম আইসিইউতে। বাকি তিনজন এখানে ভর্তি ছিল। আজ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। কোনো সমস্যা হলে ওয়ার্ডে আসতে পারবেন তাঁরা।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ