যুদ্ধবিরতির মধ্যেও গাজায় তাবুতে হামলা, নিহত আরও এক শিশু
যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল তাবুতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত এলাকাতেও হামলা চালিয়েছে। এতে আরও একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

আল-মাওয়াসি এলাকায় ড্রোন হামলা

শনিবার আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা নিহত হন। চিকিৎসা সূত্রের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।

গাজার সিভিল ডিফেন্স জানায়, হামলার স্থান থেকে সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করে খান ইউনিসের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় হাসপাতালের প্রাঙ্গণে সাদা কাফনে মোড়ানো ভাই-বোনের মরদেহ ঘিরে স্বজনদের কান্নার দৃশ্য দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দক্ষিণ গাজায় আরেক শিশুর মৃত্যু

একই দিনে দক্ষিণ গাজার আরেকটি ইসরাইলি হামলায় কয়েকদিন আগে আহত হওয়া ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নাসের হাসপাতালের একটি সূত্র আনাদোলু সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে।

গাজা সিটিতে তাবুতে হামলা

গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাবুতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই নারী এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত

গাজা সিটি থেকে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। আকাশে এখনও ইসরাইলি ড্রোনের তৎপরতা বেড়েছে এবং হামলার আশঙ্কা বাড়ছেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ