নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরের শিশু হত্যা
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা নরসিংদীতে

নরসিংদীর পলাশে ৯ বছর বয়সি এক শিশুকে পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রামিম। সে পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে দুষ্টুমির ছলে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।

শিশুটির অবস্থা ও মৃত্যু

এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির লাশ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ