ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন
ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন

রাজধানীর ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২৭ এপ্রিল) রাতে ডেমরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

জানা গেছে, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু'জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। যাচাই-বাছাই শেষে রাত সোয়া ১০টায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী দিপু বলেন, “লেগুনাটি যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরপা যাচ্ছিল। আর বাসটি যাত্রাবাড়ীমুখী ছিল। দুর্ঘটনায় লেগুনার সব যাত্রাই কম-বেশি আহত হয়েছেন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ