হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৬ জুন) রাতে আইডিএফ জানায়, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহত সেনাদের পরিচয়

নিহতদের একজন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা। তিনি ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি শুক্রবার পৃথক এক ঘটনায় নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

ঘটনার বিবরণ

আইডিএফের দাবি, দুর্ঘটনাবশত সংঘটিত গোলাগুলিতে ওহাদ ইয়ারি প্রাণ হারিয়েছেন। কীভাবে ওই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানও অব্যাহত রয়েছে। আইডিএফের তথ্য অনুযায়ী, শনিবারই হিজবুল্লাহর ১৫০টির বেশি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ