হিজবুল্লাহর দাবি: দক্ষিণ লেবাননে একদিনে ৩৭টি অভিযান
হিজবুল্লাহর দাবি: দক্ষিণ লেবাননে ৩৭টি অভিযান

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর তারা একদিনে ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল এবং রব আল-থালাথিন এলাকার আশপাশে হামলার কথা উল্লেখ করা হয়। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর অভিযানের বিবরণ

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এসব অভিযানের মধ্যে জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা এবং গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলাও করা হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় হতাহত

এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালানো হয়। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজ এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ