চাদ সীমান্তবর্তী সুদানের আল-টিনা শহরে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
হামলা থেকে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর স্থানীয়রা উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গিয়ে অন্তত ১৪ মরদেহ উদ্ধার করে। যাদের অধিকাংশই নারী। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাটি আল-টিনা বাজারে খাবার ও চা বিক্রেতা নারীদের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার যুদ্ধে বাজারসহ বেসামরিক স্থাপনাগুলোতে প্রাণঘাতী হামলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এই পর্যন্ত ২ লাখের বেশি মানুষ হতাহত হয়েছে বলে জানা গেছে।



