গাজায় হামাস নেতা আল-হাদ্দাদ নিহত, দাবি ইসরায়েলের
গাজায় হামাস নেতা আল-হাদ্দাদ নিহত, দাবি ইসরায়েলের

গাজায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে তারা। ইসরায়েলের দাবি, আল-হাদ্দাদ 'হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যা, অপহরণ এবং তাদের ক্ষতির জন্য দায়ী।' হামাসের কর্মকর্তারাও আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হামাস নেতার মৃত্যু নিশ্চিত

নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, '১৯৭০ সালে জন্মগ্রহণকারী আল-হাদ্দাদ নিহত হয়েছেন।' শনিবার মধ্য গাজার আল আকসা শহীদ মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। তবে আল-হাদ্দাদের স্ত্রী ও সন্তান কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

ইসরায়েলি হামলায় হতাহত

স্থানীয় চিকিৎসকদের মতে, ইসরায়েল শুক্রবার ১৫ মে গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৫ মে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'তাদের সামরিক বাহিনী হামাস নেতাকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে।' তবে বিবৃতিতে আল-হাদ্দাদের নিহতের বিষয়ে কিছু বলা হয়নি। সূত্র: রয়টার্স

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ