বায়ুদূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একই সঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৭৭। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য

বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া একিউআই স্কোর ১৫৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

একিউআই স্কোরের শ্রেণিবিন্যাস

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দূষণের কারণ ও স্বাস্থ্যঝুঁকি

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ