ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে এসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণকেন্দ্র সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক পূর্বাভাস প্রকাশ করে। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সারাদেশের পূর্বাভাস

রোববার রাতে প্রকাশিত আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার অবস্থা

তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ