আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাত বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। ইতিমধ্যে তিন জেলায় ঝড়ের তাণ্ডবে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা
প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে নারীরা ভর্তুকি মূল্যে এলপি গ্যাস পাবেন বলে জানান তিনি।
মাইকেল জ্যাকসনের বায়োপিক
মাইকেল জ্যাকসনের বায়োপিক বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
এপস্টাইন ইস্যুতে ট্রাম্প
এপস্টাইন ইস্যুতে ট্রাম্প বলেছেন, ‘আমি কাউকে ধর্ষণ করিনি।’ এই মন্তব্য করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
জামায়াতের এমপির গাড়িতে হামলা
জামায়াতের এক এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রাবিতে ধূমপান নিয়ে হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
সাংবাদিককে হুমকি
নাটোরের লালপুরে মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ঢাবি শিক্ষার্থী মিমোর ‘আত্মহত্যা’ মামলায় শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।



