ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, লেবাননে থামল গোলাগুলি
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, লেবাননে থামল গোলাগুলি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে লেবাননে সংঘাত চরম আকার ধারণ করে। এতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা হুমকির মুখে পড়ে।

আলোচনা বাতিল ও নতুন অনিশ্চয়তা

শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেবাননে ইসরায়েল হামলা চালানোয় ওই আলোচনা বাতিল হয়ে যায়। এতে আলোচনার সময় নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি আবার খুলে দিতে এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুদ্ধবিরতি কার্যকর

লেবাননের স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার কিছু আগে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেছি, আজ দিনের শুরুর দিকে গোলাগুলির পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে গেছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পক্ষগুলোর প্রতিক্রিয়া

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতির বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, ‘যদি হিজবুল্লাহ আমাদের ওপর হামলা না চালায়, তাহলে আমাদের জন্য এটা যুদ্ধের সময় নয়।’ তবে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে থেকে যাবে বলে জানিয়েছেন তিনি।

হামলা ও হতাহত

লেবাননের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম এক ঘণ্টায় এক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিকেল পাঁচটার পর আর কোনো হামলার খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনীর একটি সূত্রও বিকেল পাঁচটার পরে লেবাননে আর কোনো হামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অপর দিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটি।