আইফেল টাওয়ারের রাতের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড়
আইফেল টাওয়ারের রাতের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড়

প্যারিসের আইফেল টাওয়ার রাতের বেলায় আলোকসজ্জায় এক অনন্য রূপ ধারণ করে, যা দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকেরা। টাওয়ারটির নিচ থেকে ওপরে পর্যন্ত আলোর ঝলকানিতে মুগ্ধ হন দর্শনার্থীরা।

সেইন নদীতে নৌকাভ্রমণ

অনেক পর্যটক সেইন নদীতে নৌকায় চড়ে আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করেন। নদী থেকে টাওয়ারটির প্রতিফলন জলে পড়ে দৃশ্যটি আরও মনোরম হয়ে ওঠে।

কাছ থেকে দেখা টাওয়ার

খুব কাছে থেকে আইফেল টাওয়ারটি দেখলে এর জটিল কারুকার্য ও বিশালতা স্পষ্ট বোঝা যায়। টাওয়ারটির চারটি বিশাল স্তম্ভের ওপর পুরো কাঠামো দাঁড়িয়ে আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিচে থেকে ওপরের দিকে তাকালে টাওয়ারটিকে পাখির বাসার মতো মনে হয়। এর লোহার জালির গঠন দর্শনার্থীদের বিস্মিত করে।

গাছের আড়ালে আরেক রূপ

আইফেল টাওয়ারকে গাছের আড়াল থেকে দেখলে এর আরেকটি রূপ ধরা পড়ে। সবুজ পাতার ফাঁক দিয়ে টাওয়ারের অংশবিশেষ দেখা যায়, যা ছবি তোলার জন্য দারুণ স্থান।

অলিম্পিকের স্মৃতি

২০২৪ সালে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, এবং আইফেল টাওয়ারে এখনো অলিম্পিকের লোগো রয়েছে। এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

ভাস্কর্য ও পর্যটকদের আনাগোনা

টাওয়ারের সামনে একটি ভাস্কর্য রাখা আছে, যা দর্শনার্থীদের নজর কাড়ে। এছাড়া টাওয়ারের নিচে বিশাল এলাকাজুড়ে পর্যটকেরা ঘুরে বেড়ান এবং ছবি তোলেন।

আইফেল টাওয়ারের আশপাশে আরও অনেক ভাস্কর্য রয়েছে, যা এলাকাটির সৌন্দর্য বাড়িয়ে দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ