ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের আশঙ্কা
ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, হতাহতের আশঙ্কা

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পের ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রার আরেকটি ভূকম্পন আঘাত হানে।

জরুরি অবস্থা ও পরিষেবা স্থগিত

দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনীকে নামানো হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মারাত্মক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম লা পাতিয়ার বরাত দিয়ে জানা গেছে, ডেলসি রদ্রিগেজ স্কুলের ক্লাসও স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া জরুরি নয় এমন সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেনাবাহিনী মোতায়েন ও উদ্ধার প্রচেষ্টা

রদ্রিগেজ আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল। অন্যদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, 'অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার দ্রুত সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে।' তিনি বলেন, 'শিশু ও বয়স্কদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। একে অপরের খোঁজ নিন।'

হতাহতের আশঙ্কা ও ভূতাত্ত্বিক ঝুঁকি

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে ১০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৪৪% আশঙ্কা এবং ১,০০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৩০% আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি ভূমিতে মারাত্মক ভূমিধস এবং মাটি তরলীকরণের ঝুঁকি রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ